রাজধানী উন্নয়ন ফোরাম

স্মার্ট, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব ঢাকা

মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর বাংলাদেশের প্রশাসনিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এই এলাকার কার্যকারিতা ও জীবনমান সরাসরি পুরো রাজধানীর গতিপথ নির্ধারণ করে। মতিঝিল দেশের প্রধান আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু অতিরিক্ত যানজট, অপরিকল্পিত পার্কিং, ফুটপাত দখল, অপর্যাপ্ত গণপরিবহন সংযোগ এবং অফিস সময়ের চরম ভিড় এই এলাকার কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে।শাহবাগ জাতীয় পর্যায়ের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র। রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাপের কারণে যানজট, নিরাপত্তা ঝুঁকি, হকার সমস্যা ও জনদুর্ভোগ চরমে।রমনা পার্ক ও আশপাশ ঢাকা শহরের ফুসফুস। কিন্তু বায়ুদূষণ, শব্দদূষণ, দখল, অপরিকল্পিত নির্মাণ ও জনসমাগমের চাপ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।পল্টন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও গণপরিবহন কেন্দ্র। অবৈধ দখল, বাস টার্মিনাল বিশৃঙ্খলা, ফুটপাত দখল ও নিরাপত্তা সমস্যা এখানে নিত্যদিনের চিত্র।শাহজাহানপুর প্রধানত আবাসিক এলাকা হলেও জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, শব্দদূষণ, অপরিকল্পিত নির্মাণ ও নিরাপত্তা উদ্বেগ রয়েছে।রাজধানী উন্নয়ন ফোরামের ভিশন হলো, এই গুরুত্বপূর্ণ অঞ্চলকে একটি স্মার্ট, নিরাপদ, পরিচ্ছন্ন, মানবিক ও অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনার মডেল হিসেবে গড়ে তোলা।

স্মার্ট, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব ঢাকা

আমাদের স্বপ্ন সমৃদ্ধ নাগরিকবান্ধব ঢাকা

রাজধানী ভিশন ১
রাজধানী ভিশন ২

শিক্ষিত, সচেতন ও প্রযুক্তিনির্ভর নাগরিকসমাজ

মতিঝিল–রমনার শিক্ষা-আধিক্যকে কাজে লাগিয়ে একটি সচেতন, শিক্ষিত ও ডিজিটাল দক্ষ নাগরিক সমাজ গড়ে তোলা, যেখানে প্রযুক্তি হবে সেবাগ্রহণের প্রধান মাধ্যম।

কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

ঢাকার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে মতিঝিল ও পল্টনের সুযোগকে শক্তিশালী করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করা।

দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিরাপত্তা

আগুন, ভবন ঝুঁকি ও নগর দুর্যোগের বিরুদ্ধে কার্যকর প্রস্তুতি, আধুনিক ফায়ার সিস্টেম, উদ্ধার ব্যবস্থা এবং নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা।

আধুনিক যোগাযোগ, জনসেবা ও নগর অবকাঠামো

হাঁটার উপযোগী নগর, উন্নত গণপরিবহন, পরিষ্কার ফুটপাত, সুশৃঙ্খল সড়কব্যবস্থা এবং স্মার্ট সিটি সুবিধা নিশ্চিত করা।

সর্বজনীন স্বাস্থ্যসেবা

রমনা–শাহবাগের স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর প্রসার, কমিউনিটি স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য সেবা এবং জরুরি চিকিৎসার সহজলভ্যতা বাড়ানো।

সবুজায়ন, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগর উন্নয়ন

পার্ক, লেক, সবুজ এলাকা বৃদ্ধি, বায়ুদূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশবান্ধব নগরায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত ঢাকা গড়ে তোলা।

🚔

অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও নাগরিক-কেন্দ্রিক উন্নয়ন

শাহজাহানপুর–পল্টনের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবার, সহানুভূতিশীল সেবা, সামাজিক নিরাপত্তা, নারী ও যুব উন্নয়ন নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।

সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, অংশগ্রহণমূলক উন্নয়ন ও নাগরিকদের মতামতকে অগ্রাধিকার দিয়ে সুশাসন প্রতিষ্ঠা।

আমাদের চূড়ান্ত ভিশন: ঢাকা–৮ হবে একটি স্মার্ট, নিরাপদ, মানবিক ও নাগরিকবান্ধব রাজধানীর রোল মডেল। যার উন্নয়ন পথ দেখাবে পুরো বাংলাদেশের নগর ব্যবস্থাপনায়।