পলিসি রিসার্চ
রাজধানী উন্নয়ন ফোরাম বিশ্বাস করে— টেকসই ও কার্যকর নগর উন্নয়ন কেবল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নয়, বরং তথ্যভিত্তিক গবেষণা, নীতিগত বিশ্লেষণ এবং প্রমাণভিত্তিক সুপারিশের মাধ্যমেই সম্ভব। ঢাকা–৮ আসনভুক্ত মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকার জটিল নগর সমস্যা সমাধানে পলিসি রিসার্চ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আমাদের পলিসি রিসার্চ এর মূল লক্ষ্য
- স্থানীয় সমস্যা চিহ্নিত করে তথ্যভিত্তিক নীতি প্রস্তাবনা তৈরি।
- উন্নয়ন পরিকল্পনায় নাগরিক চাহিদা ও বাস্তবতাকে প্রতিফলিত করা।
- প্রশাসন ও নীতিনির্ধারকদের জন্য কার্যকর সুপারিশ প্রদান।
- উন্নয়ন নীতিতে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করা।
- প্রশাসন ও নাগরিকদের মধ্যে সমন্বয় জোরদার করা।