রাজধানী উন্নয়ন ফোরাম

মানবিক সহায়তা

রাজধানী উন্নয়ন ফোরাম ঢাকা–৮ আসনভুক্ত মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকার মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই এলাকায় রয়েছে বিপুল সংখ্যক নিম্নআয়ের, বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা দারিদ্র্য, বেকারত্ব, রোগ, দুর্যোগ এবং অন্যান্য সামাজিক-অর্থনৈতিক সমস্যার কারণে জীবনের মৌলিক চাহিদা পূরণে দুর্বল। আমাদের উদ্যোগের লক্ষ্য দীর্ঘমেয়াদি সহায়তার মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা করি।

আমাদের মানবিক সহায়তা কার্যাবলী

রাজধানী উন্নয়ন ফোরাম ঢাকা–৮ আসনের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিম্নলিখিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে:

  • জরুরি খাদ্য বিতরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
  • শীতবস্ত্র, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান
  • প্রাকৃতিক দুর্যোগ, আগুন বা অন্যান্য বিপর্যয়ের সময় পুনর্বাসন ও সহায়তা প্রদান
  • দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সাময়িক আশ্রয় ও সহায়তা কেন্দ্র স্থাপন
  • স্বনির্ভরতা ও আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কমিউনিটি সমর্থন
  • বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা সহায়ক কার্যক্রম
  • কমিউনিটি-ভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি

মানুষের মৌলিক চাহিদা পূরণ, মর্যাদা রক্ষা এবং ঢাকা–৮ কে একটি মানবিক, নিরাপদ ও সহানুভূতিশীল নগর এলাকায় রূপান্তর করা।