রাজধানী উন্নয়ন ফোরাম

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন

রাজধানী উন্নয়ন ফোরাম বিশ্বাস করে, একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুস্থ নগরই উন্নয়ন ও নাগরিক কল্যাণের মূল ভিত্তি। ঢাকা–৮ আসনভুক্ত মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুরে ঘন জনসংখ্যা, ব্যবসায়িক কর্মকাণ্ড, যানজট এবং অবকাঠামোগত চাপের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পরিবেশ সংরক্ষণ ও টেকসই নগর ব্যবস্থাপনা আমাদের মূল অঙ্গীকার।

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম

সবুজায়ন ও বৃক্ষরোপণ

  • রমনা, শাহবাগ ও পল্টনের পার্ক, ফুটপাত, স্কুল ও কলেজ এলাকায় বৃক্ষরোপণ।
  • প্রতিটি নতুন নির্মাণ প্রকল্পের সঙ্গে পরিবেশবান্ধব জোন তৈরি।

নদী ও জলাশয় সংরক্ষণ

  • পুরান ঢাকার খাল ও নদী পুনঃখনন ও পরিচ্ছন্নকরণ।
  • জলাশয়ের দখলমুক্তকরণ ও বর্জ্য প্রবাহ নিয়ন্ত্রণ।

মশক নিধন অভিযান

মশার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই রোগগুলো প্রতিরোধ করতে ফোরাম মশক নিধন অভিযান পরিচালনা করে।

🌳

পরিবেশ সচেতনতা কর্মসূচি

  • স্কুল, কলেজ ও কমিউনিটি সেন্টারে পরিবেশসংরক্ষণ বিষয়ক সেমিনার ও কর্মশালা।
  • জনসাধারণের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার এবং দূষণ কমানোর ওপর সচেতনতা বৃদ্ধি।

দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা

  • শিল্প ও ব্যবসায়িক এলাকা থেকে দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগ।
  • শহরের জলবায়ু সহনশীল নীতি ও অবকাঠামো বাস্তবায়ন।
🏕️

পরিবেশ বান্ধব নগর ব্যবস্থাপনা

  • পুনঃচক্রণযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট।
  • ট্রাফিক ও যানজট কমিয়ে বায়ুদূষণ হ্রাস।
  • সবুজ ও ওপেন স্পেস বাড়িয়ে নাগরিকদের জন্য ফ্রেশ এয়ার ও বিশ্রামের সুযোগ তৈরি।

যুক্ত হোন