রাজধানী উন্নয়ন ফোরাম

4

শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন

রাজধানী উন্নয়ন ফোরাম ঢাকা–৮ আসনভুক্ত মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকার সুবিধাবঞ্চিত, বস্তিবাসী ও পথশিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানবিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই এলাকায় একদিকে রয়েছে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে রয়েছে হাজারো শিশু ও কিশোর-কিশোরী যারা দারিদ্র্য, কর্মজীবন, পারিবারিক সংকট ও নিরাপত্তাহীনতার কারণে শিক্ষার মূলধারা থেকে বঞ্চিত।

আমাদের শিক্ষামূলক কার্য

প্রাক-প্রাথমিক শিক্ষা

রাজধানী উন্নয়ন ফোরাম প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পথশিশু ও ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করে তোলা, বয়স্ক শিক্ষার মাধ্যমে নিরক্ষর জনগোষ্ঠীর মৌলিক সাক্ষরতা ও জীবনদক্ষতা উন্নয়ন, এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে কমিউনিটি-ভিত্তিক স্কুল ও লার্নিং সেন্টার গড়ে তুলতে কাজ করছে।

তথ্যপ্রযুক্তি, কারিগরী ও ভাষা প্রশিক্ষণ

তথ্যপ্রযুক্তি, কারিগরি ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানমুখী দক্ষতা তৈরি, নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের মাধ্যমে জীবনদক্ষতা, আর্থিক সাক্ষরতা ও ক্যারিয়ার প্রস্তুতি জোরদার করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টিকর খাবার বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি ও মনোযোগ বৃদ্ধি করা হচ্ছে।

কর্মশালা গ্রহণ ও দক্ষতা উন্নয়ন

রাজধানী উন্নয়ন ফোরাম মেধাবী অথচ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, শিক্ষক ও মুয়াল্লিম প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন কাজ করে যাচ্ছে।

তালিমুল কুরআন মাদরাসা

ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ফোরাম তালিমুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করে। এসব মাদরাসায় শিশুরা কুরআন ও হাদিসের জ্ঞান লাভের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা পায়।

আধুনিক পাঠাগার ও গবেষণা কেন্দ্র

আধুনিক পাঠাগার ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষের জন্য জ্ঞানচর্চা, রিডিং কালচার ও ডেটাভিত্তিক গবেষণার সুযোগ তৈরি করা হচ্ছে।