রাজধানী উন্নয়ন ফোরাম

রাজধানী উন্নয়ন ফোরামে স্বাগতম

রাজধানী উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন, যা ঢাকা–৮ আসনভুক্ত মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এলাকায় সুশাসন, নিরাপত্তা, স্বচ্ছতা ও সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঢাকার হৃদয়ভূমি হিসেবে পরিচিত এই অঞ্চল শুধু দেশের প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্রই নয়— এখানে রয়েছে জাতীয় গুরুত্বের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, আদালত, অফিসপাড়া, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বৃহৎ জনসংখ্যার আবাস। তাই এই এলাকাগুলোর উন্নয়ন মানে পুরো রাজধানীর উন্নয়ন।

রাজধানী উন্নয়ন ফোরামে স্বাগতম

ভিশন

একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও মানবিক রাজধানী গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক সমান সুবিধা ও মর্যাদা ভোগ করে।

মিশন

নাগরিক সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক ও অবকাঠামো উন্নয়ন নিয়ে সচেতনতা সৃষ্টি। স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও মানবিক কার্যক্রম পরিচালনা ও শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও তরুণ নেতৃত্ব গড়ার উদ্যোগ। সেই সাথে পরিবেশ সংরক্ষণ, ফুটপাত পুনরুদ্ধার, সবুজায়ন এবং জলাবদ্ধতা সমস্যা মোকাবিলা ও দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা।

আমাদের কার্যক্রম

আমাদের লক্ষ্য ঢাকা–৮ কে একটি পরিকল্পিত, স্মার্ট, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করা যেখানে থাকবে উন্নত সেবা, স্বাস্থ্যকর পরিবেশ, সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থা, মানবিক সহায়তা ও জীবনের মানোন্নয়নের নিশ্চয়তা।

রাজধানী ভিশন ১
রাজধানী ভিশন ২

আমরা বিশ্বাস করি, নাগরিক শক্তিই পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। তাই আমরা একদল সচেতন, দায়িত্বশীল ও উদ্যমী মানুষের সমন্বয়ে একটি টেকসই, স্বচ্ছ ও উন্নয়নমুখী সমাজ গড়তে বদ্ধপরিকর।